Dhaka, Wednesday | 15 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 15 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:১৬ পিএম  (ভিজিটর : ১১৮)

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ইজিপিপি কর্মসূচীর আওতায় নওগাঁর রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা-মালশন তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

এ সময় প্রধান অতিথি বলেন, বিএনপি কথা নয়, কাজে বিশ্বাসী। ভোটের আগে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে যে স্বপ্ন দেখিয়েছিলেন মাত্র দুই মাসের মধ্যেই সে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে শুরু করেছেন। ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন- সারাদেশে নদী-নালা, খাল, বিল খনন করা হবে। দেশে পর্যাপ্ত বৃক্ষ রোপন করা হবে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। খাল খননের পর খালের পারে যে মাটি দিয়ে বাঁধ তৈরি করা হবে সেই বাঁধ দিয়ে কৃষকদের চলাচলের রাস্তা নির্মাণ এবং বাঁধের দুইপারে বৃক্ষ রোপন করা হবে। এতে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে অন্যদিকে কৃষক-জনতা উপকৃত হবে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, রোকুনুজ্জামান খান রুকু, প্রভাষক একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা আক্তারসহ অনেকেই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, উপজেলার দেউলা-মালশন খালে দেউলা-বড়গাছা ব্রীজ থেকে মালশন-গিরিগ্রাম অভিমুখে তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হলো। এতে খনন, খালের বাঁধে রাস্তা নির্মাণ, বৃক্ষ রোপন এবং কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কাজে মোট ৭৫ লাখ ২৪ হাজার ৫৪৩ টাকা ব্যয় ধরা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝