ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান যোগদান করেছেন। তিনি বিদায়ী ওসি মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হন।
এর আগে তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এবং সিলেট অঞ্চলের শেরপুর হাইওয়ে থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন অভিজ্ঞ হাইওয়ে পুলিশ কর্মকর্তা। (১৩ এপ্রিল) সোমবার নতুন কর্মস্থল খাঁটিহাতা হাইওয়ে থানায় দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় সদ্য যোগদানকারী ওসি আবু তাহের দেওয়ান বলেন, হাইওয়ে থানা এলাকায় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, পরিবহনের লোকজন ও সকল পেশায় লোকজনের সহযোগিতা প্রয়োজন ও কামনা করছি।
সূত্রে জানা যায়, নবাগত ওসি আবু তাহের দেওয়ান ২০০১ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। নিজের দক্ষতা ও সততায় তিনি ২০১২ সালে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদন্নোতি পান। কর্মজীবনে আবু তাহের দেওয়ান দেশের বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর মেট্রো ডিবি পুলিশের ওসি, গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি, নেত্রকোনা সদর মডেল থানার ওসি, কক্সবাজার রামু থানার ওসি, নরসিংদী মাদবদী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৯ সালে ৬ ফেব্রুয়ারী বিভিন্ন থানায় মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে এবং আইন শৃংখলায় বিশেষ অবদান রাখায় জনকল্যাণকর কাজের স্বীকৃতি স্বরুপ “এ” ক্যাটাগরিতে মহা-পুলিশ পরিদর্শক ( আইজিপি) রযাংক ব্যাচ পদক পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওঢালা বাগদি বাড়িয়া দেওয়ান বাড়ির মৃত আব্দুল মজিদ দেওয়ান এর সুযোগ্য সন্তান। পরে তিনি হাইওয়ে পুলিশ রিজিয়ন সিলেট সদর দপ্তরে ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন এবং সেখান থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করার পর শেষ পর্যায়ে শেরপুর হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান। এরপরে গত ১৩ এপ্রিল খাঁটিহাতা হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।
এফপি/জেএস