Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

রাজধানীতে আনসার সদস্যদের তৎপরতায় ছিনতাইকারী আটক, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার মালিককে ফেরত

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:০২ পিএম  (ভিজিটর : ৫১)

রাজধানীর শেরেবাংলানগর এলাকায় আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের আওতাধীন টহল ডিউটি পালনকালে আনসার সদস্য পিসি মো. সাদেক হোসেন বাচ্চু এবং এপিসি মো. রাজিব হোসেন ঘটনাটি প্রত্যক্ষ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি হঠাৎ করে এক নারীর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে রাজিবুল ইসলাম নামের ওই ছিনতাইকারীকে আটক করেন।

আটককৃত রাজিবুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার হওয়া দুটি স্বর্ণের কানের দুল ঘটনাস্থলেই প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলানগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্ব স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত লোকজন জানান, তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন তৎপরতা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝