Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

সুবিধাবঞ্চিতদের পাশে ‘হেভা ফাউন্ডেশন’

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:০৫ পিএম  (ভিজিটর : ২৩)

রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘হেভা ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিয়মিতভাবে বিতরণ করা হচ্ছে খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় পোশাক।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসানুজ্জামানের তত্ত্বাবধানে একদল স্বেচ্ছাসেবক রাতের আঁধারে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব সহায়তা সামগ্রী পৌঁছে দিচ্ছেন। বিশেষ করে রাস্তার পাশে বসবাসকারী ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই মানবিক সহায়তা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসানুজ্জামান বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই এ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে, যাতে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝