Dhaka, Wednesday | 15 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 15 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:২৫ পিএম  (ভিজিটর : ৩৭)

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৫তম সভা আজ বুধবার (১৫ এপ্রিল) খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরসহ অন্যান্য এনজিওকে যেমন ওয়ার্ল্ড ভিশন, মাসাস, ইউসেফ, জেজেএস প্রভৃতি দপ্তরের আওতাধীন নানাবিধ শিশুসুরক্ষামূলক কর্মসূচিতে শিশুশ্রমে জড়িত শিশুদের পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটির নিয়মিত সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শিশুশ্রম নিরসন সংক্রান্ত হালনাগাদ ও সমন্বিত ডাটাবেজ তৈরির বিষয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখতে বলেন।

প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় শিশুশ্রম নিরসনে ‘আসুন শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করতে বলেন। শিশুশ্রমে জড়িত শিশুদের অভিভাবকদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে বিভিন্ন এনজিওকে যুক্ত করার নিদের্শনা দেন।

সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ ইমরান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক সানতাজ বিল্লাহ, সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই সভার আয়োজন করে।

উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৬ মাসে শিশুশ্রম নিরসনকৃত শিশু সংখ্যা ৪৭জন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝