দক্ষিণ তুরস্কের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় আটজন ছাত্র ও একজন শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি।
ঘটনাটি ঘটেছে কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে। চিফচি জানান, ১৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
কর্মকর্তারা জানান, এই ঘটনায় ১৪ বছর বয়সী এক হামলাকারীও নিহত হয়েছে। দেশটির দক্ষিণে আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক সাবেক ছাত্রের গুলিবর্ষণের ঘটনায় ১৬ জন আহত হওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটল। এরপর ওই ছাত্রটি আত্মহত্যা করে।
বুধবার (১৫ এপ্রিল) এই হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি এবং একটি তদন্ত শুরু করা হয়েছে। তুর্কি গণমাধ্যম জানায়, হামলাকারী একজন ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তিনি দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করেছিল এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল।
স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ের অভিযোগ করেন, অস্ত্রগুলো ওই ছাত্রের সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ছিল।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারীর বাবাকে পুলিশ আটক করেছে।
এফপি/অ