Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে : ট্রাম্প

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ এএম  (ভিজিটর : ৩৪)

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি (যুদ্ধ) প্রায় শেষ হয়ে এসেছে, হ্যাঁ।’

এরপর ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে।’
 
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু না করলে এত দিনে ইরানের পারমাণবিক অস্ত্র থাকত জানিয়ে ট্রাম্প বলেন, “আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে আপনাকে ওখানকার সবাইকে ‘স্যার’ বলে সম্বোধন করতে হতো। আর আপনি সেটা করতে চাইবেন না।” 

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ থেকে ইরানের পুনর্গঠনে ২০ বছর সময় লাগবে।

কাজ এখনো শেষ হয়নি জানিয়ে ট্রাম্প জানান, ‘দেখা যাক কী হয়।

আমার মনে হয়, তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী।’

উল্লেখ্য, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার তথ্য মতে, যুদ্ধ শুরুর আগে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝