Dhaka, Tuesday | 26 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 26 May 2026 | English
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

ইস্কাফসহ আটক ১, পুলিশের অভিযান পত্নীতলায়

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:১৬ পিএম  (ভিজিটর : ৭৫)

নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ (সত্তর) বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ESKUF, মাদক বহনকারী ইজিবাইক জব্দ ও এক জন মাদক ডিলার আটক।

পুলিশ জানায়, সোমবার (১৩ এপ্রিল)  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে সকাল ১০ টায় পত্নীতলা থানাধীন ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

নওগাঁ জেলার সাপাহার উপজেলার কল্যানপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে মোঃ ফিরোজ কামাল (৩০) কে আটক করা হয়েছে, তার কাছে থাকা ৭০ (সত্তর) বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ESKUF সিরাপ উদ্ধার মূলে জব্দ করা হয়। যার প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা, মোট মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। উক্ত মাদক বহনকারী ইজিবাইক জব্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় যে আসামি একজন মাদকের ডিলার এবং বড় ব্যবসায়ী। সে জানায় ভারত থেকে সে মাদকদ্রব্য নওগাঁ এনে থাকে। আজকের উদ্ধার করা মাদকদ্রব্য কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতের সীমান্ত থেকে নিয়ে এসেছে। উক্ত মাদক ব্যবসায়িক বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন, আটক করা আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝