মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায়।
শহরের ঐতিহাসিক নোমানী ময়দান-এ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন জেলা আমীর ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল আলম, বিডিবি মাগুরা জেলা শাখার সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খান, সাবেক ছাত্রনেতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহম্মদপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এফপি/জেএস