Dhaka, Friday | 5 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 5 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম  (ভিজিটর : ৪৪)

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে এ কর্মসূচির আওতায় পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা শ্রমীক দলের সভাপতি আবু তাহের, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শোয়াইব সিদ্দিকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জলাবদ্ধতা নিরসন ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে উপজেলা কমপ্লেক্সের মধ্যে পরিষ্কার করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝