Dhaka, Thursday | 28 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 28 May 2026 | English
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
শিরোনাম:

কিশোরী ছামিরুন হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম  (ভিজিটর : ৫৫৩)

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৩ বছর বয়সী কিশোরী ছামিরুন আক্তার হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কলেজ প্রাঙ্গণে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ছামিরুন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এছাড়া কিশোরী ছামিরুন আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের করে বিচারের আওতায় আনতে সরকার ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। এর আগে গত ৫ এপ্রিল (রবিবার) উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গত ৩০ মার্চ সোমবার রাতে উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম থেকে একই গ্রামের বাসিন্দা মৃত নবী হোসেন এর মেয়ে ছামিরুন আক্তার (১৩) নিখোঁজ হন। এর প্রেক্ষিতে গত ১ এপ্রিল বুধবার সকালে নিখোঁজ ছামিরুনের স্বজনরা আজমিরীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেন। একইদিন দুপুর আনুমানিক আড়াইটায় পিটুয়ারকান্দি গ্রাম সংলগ্ন কালনী নদী থেকে হাত পা বাধা অবস্থায় কিশোরী ছামিরুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্ত শেষে গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) ছামিরুনের মরদেহের দাফন করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকবার হোসেন বলেন, আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে আমরা সবকিছু এখন প্রকাশ করছিনা। খুব শীগ্রই আমরা আসামী গ্রেফতার করতে পারবো বলে আশা করছি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝