Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

অভিযানে বনবিভাগ: ভেকু জব্দ, তিন করাতকল বন্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম  (ভিজিটর : ১০)

ময়মনসিংহ বন বিভাগের উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট অধিনস্থ এলাকায় অভিযান চালিয়ে একটি ভেকু (এস্কোভেটর) ও তিনটি করাতকল সিলগালা করেছে স্থানীয় বনবিভাগ ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে বনবিভাগ ওই অভিযান চালায়।

স্থানীয়সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া মৌজায় সিএস ১২৬ দাগে বনভূমি থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে একটি চক্র ভূমির শ্রেণি পরিবর্তন করে মাটি কেটে বিক্রি ও বিভিন্ন এলাকায় অবৈধভাবে করাতকল বসিয়ে গজারি ও আকাশমনি চেড়াই করে বনের সৃজিত বাগান ও পরিবেশ ধ্বংস করেছে। অভিযোগ পেয়ে স্থানীয় বনবিভাগ ও উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও ৩টি করাতকল সিলগালা করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আঙ্গারগাড়া বিট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ভেকু ও করাতকল সিলগালা করা হয়েছে এবং বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, বন বিভাগের দাবিকৃত জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেকুটি জব্দ করা হয়েছে এবং আরেকটি অবৈধ তিনটি করাতকল সিলগালা করা হয়েছে। এ ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে ভবিষ্যতেও অভিযান চলবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝