Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

মাগুরায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম  (ভিজিটর : ৩১)

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এ শ্লোগান নিয়ে মাগুরায় বুধবার (৮ এপ্রিল) থেকে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সদর উপজেলা পরিষদ এ মেলার আয়োজন করে। 

সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম ও জাগলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। দুইদিন ব্যাপী এ মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে।

মেলায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছে। পাশাপাশি দুই দিনব্যাপী এ মেলায় আয়োজন করা হয়েছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝