Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম  (ভিজিটর : ১৩১)

পিরোজপুরের কাউখালীতে উফশি জাতের আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল উপজেলার পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা হিসেবে এই বীজ ও সার বিতরণ শুরু করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এসময় প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষকদের মাঝে যে কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে।আপনারা এগুলো সঠিক ব্যবহার করছেন কি-না এই বিষয়ে তদারকি করার জন্য আমাদের বিশেষ মনিটরিং টিম আছে। তারা এগুলো দেখভাল করবে। তিনি আরও বলেন, এখন কৃষকদের পাম্পে ডিজেল পেতে কিছুটা সমস্যা হচ্ছে। কৃষকেরা যেন সহজেই তেল পেতে পারে সেজন্য তাদেরকে প্রত্যায়ন দেওয়া হবে। প্রত্যায়ন পত্র দেখিয়ে বাজারের এজেন্ট পয়েন্ট বা পাম্প থেকে তেল নিতে পারবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝