Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

মাগুরায় ক্রীড়া দিবসে ভলিবল ও লন টেনিস উৎসব

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ পিএম  (ভিজিটর : ৪০)

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভলিবল ও লন টেনিস উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় একটি র‍্যালি বের করা হয়। জেলা পরিষদের গেট থেকে শুরু হয়ে র‍্যালিটি প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে মাগুরা জেলা স্টেডিয়ামের ভলিবল চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে মাগুরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভলিবল ও লন টেনিস খেলার উদ্বোধন করেন। ভলিবল খেলায় সদর উপজেলা একাদশ ও মহম্মদপুর একাদশ অংশগ্রহণ করে। একই সময়ে জেলা টেনিস ক্লাব মাঠে ১৬ জন খেলোয়াড়ের অংশগ্রহণে একটি প্রীতি লন টেনিস ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেল সুপার মহিউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাত জোহা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী কল্লোল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সঞ্চয় জামান বিপু, সাবেক ক্রিকেটার খান তানভীর হোসেন শাওন, লন টেনিস খেলোয়াড় মুক্ত আহমেদ, ইমতিয়াজ ইয়াফি খান, জনতা ব্যাংকের কর্মকর্তা রফিকুল ইসলাম রিপন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় শতাধিক ক্রিকেট ও ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করেন, যা ক্রীড়া উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝