Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

মাগুরায় হাম ও ডেঙ্গু প্রতিরোধে এমপি মনোয়ার

প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম আপডেট: ০৪.০৪.২০২৬ ৫:১৯ পিএম  (ভিজিটর : ৩৪)

সারা বাংলাদেশে হাম মহামারী আকার ধারণ করেছে। তারই লক্ষ্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান মাগুরা ২৫০ শয্যা সদর হসপিটাল পরিদর্শন করেন।

এর আগে তিনি জাতীয় সংসদে বক্তব্য প্রদান কালে সংসদের স্পিকারকে হাম বিষয়ক কিছু পরামর্শ প্রদান করেন, তিনি সংসদে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশ্যে বলেন সারা বাংলাদেশের সকল সংসদ সদস্যদের কে নিজ নিজ এলাকায় গিয়ে সরাসরি হাম মহামারি প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করার জন্য যেন নির্দেশ দেয়া হয়, যা পরবর্তীতে সারা বাংলাদেশে প্রশংসা ও আলোচনা সৃষ্টি করে।

তারই অংশ হিসেবে তিনি মাগুরায় আজ ২৫০ সালে বিশিষ্ট হসপিটালে পরিদর্শন শেষে বলেন, বাংলাদেশে হাম মহামারি আকার ধারণ করছে তবে আমাদের মাগুরাতে এখনো সহনীয় পর্যায়ে আছে। এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি বাংলাদেশের বর্তমান অভিভাবক তিনি এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন সর্বোচ্চ কেয়ার নেয়ার জন্য। আপনারা দেখেছেন আমাদের ডাক্তাররা খুবই সচেতন এবং খুবই  সিরিয়াস ভাবে কাজ করছে। বর্তমানে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন রোগী ভর্তি আছে যাদের মধ্যে ৮ জন শিশু এবং ৩ জন বয়স্ক। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের মাধ্যামে সবাইকে সচেতন করতে চাই তারা যেন এ ধরনের রোগীদের বাসায় না রেখে হাসপাতসলে এসে চিকিৎসা নেয়ার ব্যবস্হা করেন এবং ডাক্তারদের পরামর্শ নেন। বাড়ীতে রেখে রোগীদের ঝুকির মধ্যে ফেলবেন না। এসময় তার সাথে মাগুরা ২৫০ শয্যা   বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক মোঃ মহসিন আলী ফকির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, সহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাড়াও মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। তিনি শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মাগুরা সিভিল সার্জন অফিসের সামনে থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পরিস্কার পরিচ্ছন্নতার এই কর্মসূচির উদ্বোধন করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝