Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

‎শৈলকুপায় ঘুষের অভিযোগে দুই এসআই প্রত্যাহার

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:৪১ পিএম  (ভিজিটর : ৬)

‎ঝিনাইদহের শৈলকুপায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

‎প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির এবং উপপরিদর্শক (এসআই) আজগর ফারাজী।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সাদা পোশাকে পৌরসভার বাজারপাড়া এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেন ওই দুই কর্মকর্তা। পরবর্তীতে তার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

‎শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝