Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৩৫ পিএম  (ভিজিটর : ৪০)

ছাত্রজনতা হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে মানববন্ধন, সমাবেশ ও  বিক্ষোভ মিছিল করেছে ৮ নং নহাটা ইউনিয়ন এলাকাবাসী।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন  সাবেক ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, যুবদল নেতা বাহার মিয়া, বিএনপি নেতা নিলু মোল্লা,  বনি আমিন, নিজাম মোল্যা ও মো: কানু মোল্যা প্রমূখ।

মানববন্ধনে  সংক্ষিপ্ত সমাবেশের বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগের সময়ে আওয়ামী দোসর চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপ নহাটা এলাকার বিএনপি নেতাকর্মীদের  উপর নানারকম অত্যাচার নির্যাতন চালিয়েছিল।  নহাটা এলাকার বিএনপি নেতাকর্মীদের নামে দিয়েছিল নানা রকম মিথ্যা মামলা।

তুরাপের নামে সুমন আহাদ হত্যা,রিয়াজ হত্যা, নাশকতাসহ ৪ টি মামলা রয়েছে।  সরকারের কাছে আমরা অবিলম্বে আওয়ামী  দোসর সাবেক ইউপি চেয়ারম্যান তুরাপের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। শেষে নহাটা বাজারে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝