Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:৩৪ পিএম  (ভিজিটর : ১৩৬)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মার্চ) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চুরি, মাদক, জাটকা নিধন, যানজট, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত কাজি মাসুদ,কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মো. মোর্তজা এহসান, প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান, ডিজিএম আব্দুস সালাম,বন কর্মকর্তা হুমায়ুন কবির খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝