Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

নিষেধাজ্ঞার কবলে আর্জেন্টাইন তারকা

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:১৫ পিএম  (ভিজিটর : ৭)

গালি দেওয়ার অভিযোগে ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা যে শাস্তি দিয়েছিল, তা বহাল রেখেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফলে আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে বিশ্বকাপে তার অভিষেক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দুই সপ্তাহ আগে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে উদ্দেশ করে মৌখিকভাবে অপমানজনক মন্তব্য করার অভিযোগ ওঠে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে। ম্যাচ চলাকালে জার্সি দিয়ে মুখ ঢেকে ওই মন্তব্য করেছিলেন তিনি বলে জানা যায়।

এই ঘটনার পর তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা, যার মধ্যে তিন ম্যাচ স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে ফিফা এক বিবৃতিতে জানায়, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ম্যাচেও কার্যকর হবে। ফলে ইউরোপীয় প্রতিযোগিতার বাইরে বিশ্বকাপেও এর প্রভাব পড়বে।

এদিকে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্ক্যালোনি এখনো তাকে দলে রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। শিরোপাধারী আর্জেন্টিনা আগামী ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২২ জুন টেক্সাসের আর্লিংটনে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। গ্রুপের অপর দল জর্ডান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝