Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

টঙ্গীবাড়ীতে অস্থায়ী পশু হাট ইজারা প্রদানে দরপত্র বাক্স উন্মুক্ত

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:১৯ পিএম  (ভিজিটর : ৮)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ২০২৬ সনের অস্থায়ী পশু ক্রয়-বিক্রয় হাট বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্ত করা হয়েছে। বুধবার (৬ মে) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দরপত্রের বাক্স উন্মুক্ত করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে নির্ধারিত তারিখে উপজেলা পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়। এতে বিভিন্ন হাট-বাজারের ইজারা গ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করে দরপত্র জমা দেন। নির্ধারিত সময় শেষে সংশ্লিষ্ট কমিটির উপস্থিতিতে দরপত্র বাক্স উন্মুক্ত করা হয় এবং জমাকৃত দরপত্রসমূহ যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,উপজেলায় ৬ টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। ইতি মধ্য ৫ টি অস্থায়ী পশুর হাটের দরপত্র পাওয়া গেছে, সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দরপত্র মূল্যায়নের মাধ্যমে যোগ্য দরদাতাদের মধ্য থেকে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারী কমিশনার ভুমি মোঃ ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা প্রকৌশলী শাহা মোয়াজ্জেম হোসেন রাজু, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মোল্লা, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান দেওয়ান, আব্দুল্লাহ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল করিম মৃধা, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপেলো, টঙ্গীবাড়ী থানার এস আই মোস্তাফিজুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝