Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

শৈলকুপায় খেলাফত মজলিসের ইফতার পার্টি অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:৫৯ পিএম  (ভিজিটর : ৩৯)

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় “মাহে রমজানে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিশ শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিশ ঝিনাইদহ জেলা সভাপতি আসাদুজ্জামান লাল।

‎এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল শাহ, জেলা ছাত্র মজলিসের সভাপতি হাফেজ মুহাম্মদ হুছামা, খেলাফত মজলিস পৌর সাধারণ সম্পাদক মো. হাবিবুজ্জামান সাপুর, মুফতি ইলিয়াস আলমগীর ও মাওলানা ওয়াক্কাস আলী জিহাদী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অনন্য সময়। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগের মাধ্যমে ব্যক্তি ও সমাজকে কল্যাণময় পথে পরিচালিত করতে হবে। পাশাপাশি ইসলামের শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

‎শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝