Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

লালপুরে ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:০৯ পিএম  (ভিজিটর : ১১৭)

নাটোরের লালপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) উপজেলার দারুল হিকমাহ মডেল মাদ্রাসায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়ে একসঙ্গে ইফতার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান এএসএম মোকাররেবুর রহমান নাসিম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কোরআন চর্চার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব হাসমত আলী মারহাবা, মাদ্রাসার প্রধান মুহতামিমসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝