Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

আব্দুল আজিজ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:০৭ পিএম  (ভিজিটর : ১৪৬)

পবিত্র মাহে রামাদান উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার রাউতখাই এলাকায় গরিব, অসহায় ও মধ্যবিত্ত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি আজ শুক্রবার (১৩ মার্চ) বিকালে তার নিজ বাড়িতে আয়োজন করা হয়েছে।

সামাজিক ও মানবিক সংগঠন আব্দুল আজিজ ফাউন্ডেশন এ উদ্যোগের আয়োজন করে। এতে সাংবাদিক আতাউর রহমান কাওছারের সঞ্চালনায় ও তরুণ সমাজ সেবক  আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, যুগান্তর প্রতিনিধি জুবেল আহমদ সেকেল, ইউপি সদস্য মো:জিয়াউল হক, নেছাওর আলি,মকবুল হুসেন, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ নুরুল ইসলাম রাফি, ছালেহ,আহমদ, সাহেদ আহমদ ও খয়েবুর রহমান প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মসূচির আওতায় এলাকার অসহায় পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজানের মতো পবিত্র মাসে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে।

আব্দুল আজিজ ফাউন্ডেশনের আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝