Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৪০ পিএম  (ভিজিটর : ৩৭)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন মৎস্যজীবীর মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এ সব বকনা বাছুর বিতরণ করা হয়।

জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছুরগুলো বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, মৎস্যজীবী হেমায়েত মোল্লা বক্তব্য রাখেন।

মৎস্যজীবী হেমায়েত মোল্লা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময় আমাদের আর বেকার থাকতে হবে না। আমরা অবসর সময়ে এই বাছুর পালন করে সাবলম্বী হতে পারবো।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময়ে জেলেদের যেন আয় বন্ধ না হয় সেই উদ্দেশ্যেই সরকার এ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আর সেই বিকল্প কর্মসংস্থান হিসেবে এই বকলা বাছুর বিতরণ করা হচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝