Dhaka, Saturday | 26 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 26 September 2026 | English
শিরোনাম:

প্রকাশ্যে মাদক সেবন, বাধা দিলে মারধর

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ১২৮)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকাশ্যে লোকজন নিয়ে প্রতিনিয়ত মাদক সেবন করছে শংকর হালদার(৪২) নামে এক মাদক সেবী। আর এ ঘটনার কেউ প্রতিবাদ করতে গেলে শংকর হালদার তাদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

শংকরের হাত থেকে এলাকাবাসী রক্ষার জন্য পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

মাদকসেবী শংকর হালদার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামের মৃত বাদল হালদারের ছেলে।

এলাকার বড়দা কান্ত হালদারের ছেলে হিরন্ময় হালদার (৪০) বলেন, শংকর হালদার বাড়ির পাশের পুকুর পাড়ে বসে লোকজন নিয়ে প্রকাশ্যে প্রতিনিয়ত মাদক সেবন করে। ওই পুকুর পাড় দিয়ে মহিলা-পুরুষসহ এলাকার লোকজন চলাচল করে। মহিলারা যাওয়ার সময় শংকর তাদের  ইভটিজিং করে। আমরা প্রতিবাদ করলে শংকর ও তাদের লোকজন মিলে আমাদেরকে মারধর করে।

তিনি আরো বলেন,গত কয়েক দিন আগে আমি প্রতিবাদ করায় আমাকে ও আমার চাচা নিরঞ্জনকে শংকর লোকজন নিয়ে মারধর করেছে। এ ঘটনায় আমরা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিচারের জন্য আবেদন করেছি।

এ বিষয়ে শংকর হালদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আগে একটু মাদক সেবন করতাম। এলাকার লোকজন সামাজিক ভাবে চাপ প্রয়োগ করলে মাদক সেবন ছেড়ে দিয়ে এখন ভালো হয়েগেছি।

ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রেন ইনচার্জ সৈয়দ ইমদাদুল হক বলেন, মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। শংকর হালদার যদি প্রকাশ্যে বসে মাদক সেবন করে থাকেন তা হলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝