Dhaka, Friday | 6 March 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 March 2026 | English
‘ইরান যুদ্ধে হারবে যুক্তরাষ্ট্র’— শুইকিনের এই ভবিষ্যদ্বাণীও কি সত্যি হবে?
বাড়ল ঈদের ছুটি
বাংলাদেশ থেকে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল
বিশ্বজুড়ে ইসরায়েলের দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের
শিরোনাম:

ওসমানীনগরে নকশী বাংলা ফাউন্ডেশনের রমাদান ফুড প্যাক কর্মসূচি

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম  (ভিজিটর : ২৭১)

পবিত্র রমাদান মাস উপলক্ষে ওসমানীনগর উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন।

মঙ্গলবার (৩ মার্চ) ওসমানীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাসব্যাপী ফুড প্যাক বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এইচ টি এম ফখর উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক কয়েছ আহমদ, আবুল কালাম আজাদ, আতাউর রহমান কাওছার, মুহিব হাসান ও শিব্বীর আহমদ, সমাজসেবক আহবাবুল হক ও আব্দুল কাদিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুল আজীজের সঞ্চালনায় এবং সভাপতি শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা ওছমান গনি ও সিনিয়র সদস্য জাকির হোসেন প্রমুখ।

এ সময় ওসমানীনগর উপজেলার অর্ধশতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে রমাদান উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সম্বলিত ফুড প্যাক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমাদান মাস জুড়ে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদেরও মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝