Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
শিরোনাম:

দিনাজপুরে পিনাক চৌধুরী এমপিকে স্মারকলিপি ও সংবর্ধনা

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ২৬)

২০২৬-২৭ সালে বাজেটে গ্রাম পুলিশ খাতে অর্থ বরাদ্দের জন্য গ্রাম পুলিশদের সম -স্কেলের অন্তর্ভুক্ত করে বাজেট অর্থ বরাদ্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দিনাজপুর- ২ আসনের সংসদ সদস্য পিনাক চৌধুরীর মাধ্যমে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর বরাবর মঙ্গলবার (৩ মার্চ) স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন বিরল উপজেলা শাখা।

স্মারক লিপিতে বলা হয়, বাংলাদেশে ৪২ হাজার গ্রাম পুলিশ রাতভর জনগনকে নিরাপদ রাখার দায়িত্ব পালন করেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অবহেলিত জনগোষ্টিকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি করতে ১৯৭৬ সালে একটি জাতীয় বেতন স্কেল প্রনয়ন করে তা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে ছিলেন। কিন্তু দীর্ঘ ৫০ বছরেও তা কার্যকর করা হয়নি।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান দ্রব্যমুল্যের বাজারে একজন দফাদারের বেতন ৮ হাজার টাকা, একজন চৌকিদার (গ্রাম পুলিশ) বেতন ৭৫০০ টাকা যা ৫০ শতাংশ স্থানীয় সরকার এবং ৫০শতাংশ ইউনিয়ন পরিষদের আয় থেকে পদানের বিধান থাকলেও এ এ বেতন দেয়া হয় ২/৩ মাস পর পর। এই যথসামান্য বেতন থেকে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করা আর সম্ভব নয়। অবহেলিত গ্রাম পুলিশদের মানবিক ও নাগরিক অধিকার হতে বঞ্চিত হচ্ছে। বিগত সরকারের কাছে বার বার স্মারকলিপি প্রদান করা হয়েছে। কিন্তু গ্রাম পুলিশরা হতাশ ও নিরাশ। এই বর্তমান বিএনপি সরকারের কাছে আমাদের আকুল আবেদন সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ১৯৭৬ সালের নির্দেশ বাস্তবায়নসহ সকল সরকারি আধাসকারি, শায়িত্ব শাষিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/৪র্থ শ্রেনীর কর্মচারীদের জন্য সম-স্কেল প্রদান করার ঘোষনার মধ্য দিয়ে ৪২ হাজার গ্রাম পুলিশ বাহিনীর পরিবারকে রক্ষা করার আহবান ও আবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।

এছাড়াও চাকুরী শেষে অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের জন্য ইউপি সচিবদের ন্যায় ৭৫ মাসের গ্র্যাচুইটি প্রধান করতে হবে। প্রথম অধিবেশনেই বেতন কমিশন বোর্ডের যুগান্তরী প্রদক্ষেপ পে-স্কেলের গেজেট প্রকাশের প্রত্যাশা করছেন।

এর পুর্বে দিনাজপুর (বিরল-বোচাগঞ্জ)-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন বিরল উপজেলা শাখা। এ সময় পিনাক চৌধুরী এমপি গ্রাম পুলিশদের আস্বস্ত করে বলেন, আপনাদের দাবী দাওয়া আমি সরকারের কাছে পৌছে দিব এবং সংসদকে অবহিত করবো।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন বিরল শাখার সভাপতি মো: লোকমান হাকিম, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, বিরল উপজেলা বিএনপি'র সভাপতি মো: বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী সহ সকল বিরল থানার সকল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝