Dhaka, Tuesday | 10 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 March 2026 | English
শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল
সপরিবারে ক্রিকেটারদের ঈদ উপহার দিবে বিসিবি
ভারত থেকে আমদানিকৃত ডিজেল আসছে আজ
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:২৯ পিএম  (ভিজিটর : ১৭)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত ২ টায় উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরানি মহিলা মাদ্রাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে সম্পূর্ণ মাদ্রাসাটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।

মাদ্রাসাটির মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, আমাদের এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। রাত ২ টার দিকে চিৎকার চেচামেচি শুনে আমি মাদ্রাসায় ছুটে আসি। এসে দেখি মাদ্রাসাটিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এ সময় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসতে আসতে মাদ্রাসাটির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন, এই অগ্নিকান্ডের ঘটনায় আমাদের প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে  নতুন তরে ঘর তোলার মতো আমাদের কোন অর্থ নাই। দ্রুত নতুন ঘর তুলতে না পারলে আমাদের মাদ্রাসার ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়বে। তাই নতুন ঘর তোলার জন্য আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সাহায্য কামনা করছি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝