নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধরের পর অপমান সইতে না পেরে আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের এক অটোরিকশাচালক বিষপান করে মারা গেছেন।
সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগে তাকে মারধর ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপবাদ সইতে না পেরে তিনি বিষপান করেন।
এ বিষয়ে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এফপি/জেএস