ইরানে মার্কিন নৃশংস হামলার প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২মার্চ) বেলা সাড়ে ১১টায় পিকচার প্যালেস মোড়ে মহানগর ইমাম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে খুলনা মহানগর ইমাম পরিষদের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন।
সমাবেশে ইমাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, মানাবধিকার ও গনতন্ত্রের নামে বিশ্বব্যাপী মার্কিণ যুক্তরাষ্ট্র যেভাবে অমানবিক ও র্ববর হামলা চালিয়ে নৃশংসতা করছে তার প্রতিবাদ করা প্রতিটি মানুষের বিশেষ করে মুসলমানের ইমানী কর্তব্য। অনতিবিলম্বে ইরানে হামলা বন্ধের জন্য জাতি সংঘসহ বিশ্ব নেতাদের জোরালো ভুমিকা নেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
এফপি/জেএস