Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

আদমদীঘিতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:২৮ পিএম  (ভিজিটর : ২২১)

বগুড়ার আদমদীঘিতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলার চরকতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার তালশন চড়কতলা গ্রামের নরেশ চন্দ্র মন্ডলের ছেলে নিতিশ চন্দ্র মন্ডল (৪৫) ও দুপচাঁচিয়া উপজেলার উনাহত সিংড়া গ্রামের শাহদত হোসেনের ছেলে আলী হাসান (৪২)।

পুলিশ জানায় গত মঙ্গলবার বিকেলে আদমদীঘি চড়কতলা গ্রামে নিতিশ চন্দ্র মন্ডলের বাড়ির সামনে মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশের একটি উল্লেখিত স্থানে মাদক বিরোধী অভিযান চালান। এসময় নিতিশ চন্দ্র মন্ডল ও আলী হাসান নামের দুই জনকে আটক ও তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝