Dhaka, Wednesday | 15 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 15 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিটর : ৯০)

বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকর, সমুদ্র সম্পদের সুরক্ষা এবং সমুদ্রে ক্যামিক্যাল দূষণ প্রতিহত করাসহ দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। সেই সাথে দেশের মানুষের প্রয়োজনে উপকূলীয় ও দুর্গম অঞ্চলের অসহায়, দুস্থ ও অনগ্রসর মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ ও দুর্যোগকালীন সহায়তার মাধ্যমে জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় বুধবার কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসক দল খুলনা জেলার কয়রা উপজেলাস্থ বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে কয়রা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী আনুমানিক ১ হাজার জন চিকিৎসা সেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে যথাযথ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ, সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয় এবং তারা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন উপকূলীয় ও দ্বীপ বেষ্টিত অঞ্চলসমূহে অনগ্রসর ও দুস্থ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।’

এফপি/ এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝