Dhaka, Friday | 5 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 5 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

ভাষা দিবসে হাসপাতালের ছাদে উড়ছে পতাকা রাতভর

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম আপডেট: ২২.০২.২০২৬ ৬:৫০ পিএম  (ভিজিটর : ৪৫)

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নিয়ম থাকলেও সে নিয়ম ভঙ্গ হতে দেখা পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি হাসপাতালে।

ঘটনাটি শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাত ১১টার দিকে। ভাষার মাসে এভাবে জাতীয় পতাকার অবমাননায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষজন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই উপজেলার একমাত্র সরকারি হাসপাতালের ভবনের সামনে জাতীয় পতাকা উড়ছিল। রাত ১১ টার দিকে হাসপাতালের সামনে দিয়ে কয়েকজন পথচারী যাচ্ছিলেন। এসময় তারা হাসপাতালে জাতীয় পতাকা উড়তে দেখেন। পরে বিষয়টি এলাকাবাসী ও স্হানীয় সংবাদকর্মীদেরকে জানালে তারা এসে এর সত্যতা পান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ জানান, হাসপাতালের মূল অফিস ভবনের পতাকা সন্ধ্যার আগেই নামানো হয়েছে। রাতে ইনডোর ভবনের সামনে পতাকা উড়ছিল। সেখানে পতাকা উত্তোলন করা হয় না। ভবিষ্যতের জন্য ইনডোর ভবনের সামনে পতাকা উত্তোলনের স্টান্ড স্হাপন করা হয়েছে। ভুল বসত এক স্টাফ ওই ভবনে পতাকা উত্তোলন করে। আর ওইদিন বিকেলে ওই স্টাফের মা মারা যাওয়ায় সে সময় মতন পতাকা নামাতে পারেনি।এমনকি সে মায়ের শোকে কাউকে পতাকাটি নামানোর জন্য বলেও যায়নি। তাই এমনটা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝