Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

বিমানবন্দরে গ্রেফতার টঙ্গীর যুবলীগ নেতা

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম  (ভিজিটর : ২৪)

গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে আটক করেছে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করা হয়। পরে মধ্য রাতে টঙ্গী পশ্চিম পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে।

বিল্লাহ হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোডের মমিন মোল্লার ছেলে। তিনি ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগষ্ট গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা। রবিবার রাতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালেশিয়ার কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্স (MH-197) ফ্লাইট যোগে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন তিনি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝