Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের ঐতিহাসিক জয়

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম  (ভিজিটর : ৩)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি আসনের প্রার্থী দীপেন দেওয়ান।

নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৭০ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট।
 
এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীসহ মোট সাতজন প্রতিদ্বন্দিতা করেছেন।

রাঙ্গামাটি আসনে মোট ভোটার ৫লাখ ৯ হাজার ২৬৭ জন। মোট ভোট পড়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৮৬৬। এর মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ১০১৫২ এবং বৈধ ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ১৮ । এবার  ৫৪ দশমিক ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে দীপেন দেওয়ান গত ২০ বছর ধরে রাঙ্গামাটি জেলা বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকুরি ছেড়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে বিএনপির রাজনীতিতে যোগদান করেন। তিনি যোগদানের পর বাংলাদেশের রাজনীতির চড়াই-ওতড়াইয়ের কারণে সেসময় আর নির্বাচন না হয়ে ওয়াল ইলেভেন সৃষ্টি হলে আটকে যায় দীপেন দেওয়ানের ভাগ্য। ওয়ান ইলেভেন সরকারের নতুন নির্বাচনী আইনের ফাঁদে আটকে পড়ে মাত্র তিন মাসের মেয়াদের জন্য ২০০৮ সালের সংসদ নির্বাচন করতে পারেননি দীপেন দেওয়ান। এরপর ২০১০ সালে বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৬ সাল থেকে অদ্যবধি তিনি কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সহ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

২০২৪ সালের ৫ আগস্ট পূর্ববর্তী রাঙ্গামাটি বিএনপি একজন অভিভাবক হিসেবে তিনি নেতাকর্মীদের সাথে কাজ করে গেছেন। অবরোধ, মিছিল, মিটিংয়ের সবখানেই ছিল তাঁর সরব উপস্থিতি। দুঃসময়েরও দলের হাল ছেড়ে না যাওয়া দীপেন দেওয়ান অবশেষে টিকেট পেলেন সংসদের।

উল্লেখ্য দীপেন দেওয়ানের প্রয়াত পিতা সুবিমল দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ট্রাইবাল এফেয়ার্স বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝