Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

সুন্দরগঞ্জে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি মাজেদুর রহমান

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:০৩ পিএম  (ভিজিটর : ৮)

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় দেড় কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ছিলামনি বাজার থেকে ধর্মপুর মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগকারী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

এলজিইডি বাস্তবায়িত এই প্রকল্পে প্রায় ১ কোটি ৫১ লাখ ২১ হাজার ১০০ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হবে। কাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপ-সহকারী প্রকৌশলী কাজী মাহবুবুর রহমান মিলন, কঞ্চিবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. সাজ্জাদুর রহমান, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ মো. জাহেদুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারী সরকার হাশেমুজ্জামান প্রমুখ।

উদ্বোধন শেষে এমপি অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রা আরও সহজ হবে।

তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত স্বাচ্ছন্দ্য হবে এবং সামগ্রিকভাবে এলাকার অর্থনীতি গতিশীল হবে।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন এবং স্থানীয় জনগণকে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

‎এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝