Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

ভাঙ্গায় প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম  (ভিজিটর : ২৩০)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক সহকারী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া বিশ্বরোড সংলগ্ন মাতৃকুঞ্জ বহুতল ভবনের চতুর্থ তলা থেকে রাজিব হোসেন রাজু (৩৬) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিব হোসেন রাজু প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে গোপালগঞ্জ সদরে দায়িত্ব পালন করছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে। তিনি নুর ইসলাম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের স্ত্রী হ্যাপি আক্তার, যিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, জানান—তিনি সকালে স্বামীর সঙ্গে কথা বলে স্কুলে যান। পরে দুপুরের দিকে মেয়ের কাছ থেকে ফোন পেয়ে বাসায় এসে স্বামীর মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই হাবিব জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝