Dhaka, Saturday | 20 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 20 June 2026 | English
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন: মঈন খান
আবারো বাড়ল সোনার দাম
শিরোনাম:

কোটালীপাড়ায় এস এম জিলানীর ভোট প্রদান

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ পিএম  (ভিজিটর : ৫৬)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় কোটালীপাড়া উপজেলার তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে তিনি তার ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে এস এম জিলানী উপস্থিত ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।আমি এ পর্যন্ত যতোগুলো কেন্দ্র ঘুরেছি প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছ। ভোটার উপস্থিতির বিষয়ে বলতে গিয়ে এস এম জিলানী বলেন,আমি যতোগুলো কেন্দ্র এ পর্যন্ত ঘুরে দেখেছি তাতে ভোটার উপস্থিতি আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে।

জয়ের ব্যাপারে তিনি বলেন, বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হলে জয়ের বিষয়ে আমি শত ভাগ আশাবাদী। আর আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্ব প্রথম মাদক নির্মূলসহ শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করার মধ্য দিয়ে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলবো।

এস এম জিলানী ছাড়াও এ আসনে মো. মারুফ শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), শেখ সালাউদ্দিন পিপলস পার্টি  (আম), আবুল বাশার দাড়িয়া গণঅধিকার পরিষদ (ট্রাক), মো. হাবিবুর রহমান স্বতন্ত্র (ফুটবল), গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বতন্ত্র (ঘোড়া), আবদুল আজিজ মাক্কি বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা), দুলাল চন্দ্র বিশ্বাস গণফোরাম (সূর্য)।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৮০ জন। এ ছাড়া ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝