Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
শিরোনাম:

কসবায় জামায়াত নেতৃত্বাধীন জোটের বিশাল গণমিছিল

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম  (ভিজিটর : ১৭৪)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জামায়াত নেতৃত্বাধীন জোটের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় মিছিলটি আড়াইবাড়ি মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে কসবার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কসবা রেলওয়ে স্টেশনে গিয়ে সমাপ্ত হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জামায়াত জোটের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার।

তিনি বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের রাজনীতি থেকে মুক্তি চায়। জনগণ আজ একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জামায়াত নেতৃত্বাধীন জোটের দিকে তাকিয়ে আছে।”

তিনি আরও বলেন, “আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন কায়েমের জন্য রাজনীতি করছি। যদি জনগণ আমাদের দায়িত্ব দেয়, তাহলে কসবা-আখাউড়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসাইন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জেলা জামায়াতের যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী, কসবা পৌরসভা আমীর হারুন অর রশিদ, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি জাহিদ মোল্লা, খেলাফত মজলিসের আমীর হাফেজ আহমদ, এনসিপি নেতা তানভীর ইসলাম শাহিন ও ওবায়দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম সারোয়ার।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝