Dhaka, Saturday | 1 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 1 August 2026 | English
শিরোনাম:

‎‎সনাতন ভোটাররা ধানের শীষের সঙ্গেই থাকবেন : আসাদুজ্জামান

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম  (ভিজিটর : ৫৯)

‎“আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। তাই সনাতন ধর্মাবলম্বীদের ভোট ধানের শীষের বাক্সে যাবে বলে আশা রাখি” এমন মন্তব্য করেছেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সনাতন ধর্মাবলম্বীরা স্বাধীনতা সংগ্রাম, সংস্কৃতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। বিএনপি বিশ্বাস করে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই রাষ্ট্রের সমান নাগরিক।

সনাতন সম্প্রদায়ের ধর্মীয় নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা বিএনপির রাজনৈতিক অঙ্গীকার।নমো. আসাদুজ্জামান আরও বলেন, নির্বাচিত হলে শৈলকুপায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। কোনো বৈষম্য নয়, কোনো বিভাজন নয়, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই তাঁর লক্ষ্য।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এ সভায় সাধন কুমারের সঞ্চালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ও হাবিবপুর মহাশ্মশান কমিটির সভাপতি বাবু অনুপ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সনাতন সমাজের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা জরুরি। তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝