Dhaka, Sunday | 26 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

রাঙ্গামাটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম  (ভিজিটর : ৩১)

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা সরকারি গণগ্রন্থাগার ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়, যা শহরের যুব উন্নয়ন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্রন্থাগার প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান, জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষক, লেখক ও সাংবাদিক ইয়াছিন রানা সোহেল এবং নাটঘর পাঠাগারের সহ-সভাপতি নবাশীষ চাকমা।

রাঙ্গামাটি জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও সচেতন সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এবং পাঠ্যাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নিয়মিত পাঠচর্চার মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থী, পাঠক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পুরো আয়োজনটি বইপাঠ ও জ্ঞানচর্চা উৎসাহিত করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সাড়া ফেলে।

আলোচনা সভা শেষে “তারুণ্যের উৎসব ২০২৫”, “বিজয় দিবস ২৫” ও “জাতীয় গ্রন্থাগার দিবস ২৬” উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝