Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

শৈলকুপা বাজারে বসলো ‘থার্ড আই’, অপরাধ দমনে নতুন নজরদারি

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ৫২)

“সিসি ক্যামেরা” যাকে বলা হয় ‘থার্ড আই’ বা তৃতীয় চোখ। নীরবে তাকিয়ে থেকে এই চোখই অপরাধীদের চিহ্নিত করে, উন্মোচন করে অপরাধের নেপথ্য কাহিনি। সেই আধুনিক তৃতীয় চোখের আওতায় এল শৈলকুপা বাজার। বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে প্রথমবারের মতো এখানে স্থাপন করা হয়েছে উন্নতমানের ডে-নাইট সিসিটিভি ক্যামেরা।

‎জানা গেছে, শৈলকুপা বাজারে দীর্ঘদিন ধরেই দোকান চুরি, ডাকাতি ও নানা অপরাধমূলক ঘটনার অভিযোগ ছিল। তবে অপরাধীদের শনাক্ত করতে কার্যকর কোনো নজরদারি ব্যবস্থা না থাকায় বিষয়টি ছিল চ্যালেঞ্জের। শৈলকুপা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে নেন ওসি হুমায়ুন কবির। তিনি বাজার কমিটির সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সিসিটিভি স্থাপনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেন।

‎এরই ধারাবাহিকতায় বাজার কমিটির সক্রিয় উদ্যোগে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৩২টি আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরার সার্বিক মনিটরিং করবে শৈলকুপা থানা পুলিশ। ফলে যেকোনো অপরাধ, অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। তাদের মতে, একটু দেরিতে হলেও এই ‘থার্ড আই’ বাজারে অপরাধ দমনে বড় ভূমিকা রাখবে। বাজার কমিটির সভাপতি নিকবার আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মুন্সী জানান, শৈলকুপা বাজারের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য।

সিসিটিভি স্থাপনের মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতারা এখন অনেকটাই স্বস্তি পাবেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, অপরাধ দমনে প্রযুক্তির বিকল্প নেই। এই ক্যামেরাগুলো বাজারকে আরও নিরাপদ করবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সহায়ক হবে।

‎এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝