সহিংসতা ও দমন-পীড়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার- ২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে মহেশখালী পৌরসভা আয়োজিত গণসংযোগে তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায় এবং দীর্ঘদিনের ব্যর্থ শাসন ও সততার অভাবে দেশের সম্ভাবনা কাজে লাগানো যায়নি। দেশের মানুষ আর ভয়ভীতি ও অন্যায় সহ্য করবে না বলেও তিনি জানান।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জরাজীর্ণ মন্দির সংস্কার ও শ্মশান ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতিও দেন।
গণসংযোগে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দসহ জোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস