Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান, অস্ত্র উদ্ধার

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম  (ভিজিটর : ৫১)

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ারাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেছে  যৌথ বাহিনী। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টা থেকে রাতভর উপজেলার ব্রাম্মণ গ্রামে ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করে।

অভিযানকালে বসতবাড়ি তল্লাশি করে একটি দুইনলা বন্দুক, তিন রাউন্ড গোলাবারুদ, একটি বর্শা, একটি হকি স্টিক, একটি পিস্তল কভার, তিনটি পাসপোর্ট এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট (SWAT) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সামগ্রী দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে। অভিযানকালে পীর মজনু মিয়ার ছেলে যুবলীগ নেতা কিবরিয়া মিয়া ও ছাত্রলীগ নেতা নজরুল মিয়াকে পাওয়া যায়নি। তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্থান্তর করা হয়েছে। তবে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্থান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝