পিরোজপুরের কাউখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ।
প্রশিক্ষণে মোট ৪০ জন প্রিজাইডিং অফিসার, ১৪৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩০০ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।
এফপি/জেএস