Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মোল্লাহাটে মোটর সাইকেলের ধাক্কায় নিহত ১

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম  (ভিজিটর : ৩০)

বাগেরহাটের মোল্লাহাটে বেপরোয়া গতিতে চালিত একটি মোটর সাইকেলের ধাক্কায় হাফিজুর শেখ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার মাদ্রাসা ঘাট সংলগ্ন রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর শেখ মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক মোটরসাইকেল চালক এমডি আকবর মোড়ল (৩৫) কে মোটরসাইকেলসহ আটক করেছে। আটক আকবর মোড়লের বাড়ি ফকিরহাট উপজেলার দেপাড়া এলাকায়।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, হাফিজুর শেখ মোটরসাইকেল নিয়ে মহাসড়ক থেকে নিজ বাড়ির রাস্তায় নামার জন্য সড়ক পার হচ্ছিলেন। এ সময় অতিদ্রুত গতিতে আসা অপর একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক মোটরসাইকেল চালক আকবর মোড়লকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝