Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

ভালুকায় প্রার্থীদের সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম  (ভিজিটর : ৩৭)

ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ‘স্বতন্ত্র’ প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মোস্তফা কামাল এবং ভালুকা সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন শাহীন সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ভালুকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রার্থীরা বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও কার্যকর আইনশৃঙ্খলা রক্ষার উপর গুরুত্বারোপ করতে অনুরোধ জানান প্রার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেন বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থী ও সমর্থকদের অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে।” তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এ ছাড়াও গণভোটের প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, লিফলেট বিতরণসহ সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা ও জনবহুল স্থানে ব্যানার-বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে নির্বাচনী এলাকায় রয়েছে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। এখানে মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে মহিলা কেন্দ্র ৭টি, পুরুষ কেন্দ্র ৭টি এবং সাধারণ কেন্দ্র ৯৩টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬শত ৫৯ জন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝