পিরোজপুরের কাউখালীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক আইন বাস্তবায়নে সেনাবাহিনী চেকপোস্ট পরিচালনা করে।
এসময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে নয়টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় বৈধ কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ফায়ার সার্ভিস ও শিয়ালকাঠির চৌরাস্তায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আষিশ ও সার্জেন্ট জহিরের নেতৃত্বে কাউখালী থানা পুলিশের সহযোগিতায় এ যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোটরসাইকেলের চালকের হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের দায়ে নয়টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এফপি/জেএস