Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

করিমগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার এক

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিটর : ৪৭)

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধীন করিমগঞ্জ আর্মি ক্যাম্প থেকে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ ০১.৩০ ঘণ্টায় দেহুন্দা এলাকায় একটি সফল যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ফারুক হোসেন, পিতা- মৃত রাশিদ হোসেন, সাং - শেরুয়া কান্দা, উপজেলা - তারাইল জেলা- কিশোরগঞ্জ নামক একজন চিহ্নিত অপরাধীকে অস্ত্র সহ আটক করা হয়। অভিযানের  আটককৃত ব্যক্তির নিকট হতে ০২টি পাইপগান, ০২ রাউন্ড গোলাবারুদ, ২১টি দেশীয় অস্ত্র (রানদা ২টি, কিচির - ৩টি, গিয়ার- ১টি, চাইনিজ চাপাতি - ১টি দেশীয় চাপাতি - ২টি, হকিষ্টিক - ১টি) এছাড়াও পাসপোর্ট ২টি ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত অপরাধী এবং উদ্ধারকৃত সকল আলামতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দায়িত্বরত সেনা কর্মকর্তা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝